স্পোর্টেইনমেন্ট

চলে গেলেন বাদল রায়

দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। কিছুদিন আগে লিভার ক্যান্সার ধরা পড়েছিল তার। যা ছিল চতুর্থ পর্যায়ে।

গত ১৫ নভেম্বর লিভার ক্যান্সার ধরা পড়ার পর থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাদল রায়। হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ক্যান্সার ধরা পড়ার এক সপ্তাহের মধ্যেই চলে গেলেন না ফেরার দেশে।

১৯৮১ ও ১৯৮৬ সালে মোহামেডানের অধিনায়ক ছিলেন তিনি। ১৯৮৬ সালে টানা তিন বছর পর মোহামেডানের লিগ জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাদল রায়। খেলা ছাড়ার পর মোহামেডানের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেন সাবেক এই তারকা ফুটবলার।

২০১৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হন মোহামেডানের সাবেক এই অধিনায়ক। তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় সিঙ্গাপুরে। দীর্ঘ চিকিৎসার পর সেরে উঠলেও সেই অসুস্থতা ছাপ ফেলে যায় তার শরীরে। গত আগস্টে আক্রান্ত হন করোনায়। অসুস্থ অবস্থাতেও ফুটবলের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন। ক্যাসিনো-কাণ্ডের পর মোহামেডানের পুনর্গঠনে রাখেন বড় ভূমিকা। সর্বশেষ বাফুফে নির্বাচনে সভাপতি পদে নির্বাচনও করেছেন কাজী সালাউদ্দিনের প্রতিদ্বন্দ্বী হয়ে।

এর আগে বাফুফের সহ সভাপতি হিসেবে তিন মেয়াদে দায়িত্ব পালন করেন বাদল রায়।

Related Articles

Leave a Reply

Back to top button