বাংলাদেশ

চলে গেলেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার ব্যক্তিগত সহকারি মোহাম্মদ তোফায়েল আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তিনি এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত রোগসহ নানান রোগে ভুগছিলেন।

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মমিনের স্ত্রী রেবেকা মমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০০৪ সালে তার স্বামীর মৃত্যুর পর তিনি মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি আসনে নৌকার হাল ধরেন। ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরপর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।

তিনি জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

Related Articles

Leave a Reply

Back to top button