অন্য খবর

চলে গেলেন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব

ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত ।

বৃহস্পতিবার সকাল ছটায় দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনে মৃত্যু হয় তার।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, অনেকদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া ছিল বার্ধক্যজনিত সমস্যা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

বৃহস্পতিবার আরও এক দফায় ডায়ালিসিস হওয়ার কথা ছিল বুদ্ধদেবের। কিন্তু স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দেখেন যে তিনি সাড়া দিচ্ছেন না। পরে তাকে মৃত ঘোষণা করা হয়।

১৯৪৪ সালে ১১ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের পুরুলিয়ার আনাড়ার জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব। তার বাবা রেলে চাকরি করতেন। ১২ বছরে হাওড়ার স্কুলজীবন শুরু করেন। তারপর অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছিলেন স্কটিশ চার্চ কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।

বুদ্ধদেব দাশগুপ্ত ‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button