বাংলাদেশ

চলমান লকডাউন এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রবিবার (১৬ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ১৬ মে মধ্যরাত থেকে ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ বাড়ানো হলো। এ সময়ের মধ্যে সরকারের রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত সব দফতর, জরুরি পরিসেবা আওতাভুক্ত থাকবে।

এ বিধিনিষেধ চলাকালে লঞ্চ, ট্রেন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে জেলার ভেতরে বাস চলবে। দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button