স্পোর্টেইনমেন্ট

চতুর্থ দিনের শুরুতেই ম্যাথিউসকে বিদায় করলেন তাইজুল

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে।  আর চতুর্থ দিন শুরুতেই সাফল্য অর্জন করলো বাংলাদেশ। গতকালের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলা ম্যাথিউসের উইকেট হাঁতে নিলেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।

রিপোর্ট টি লেখা পর্যন্ত লঙ্কানদের স্কোর ৩ উইকেটে ৭২ রান। অধিনায়ক দিমুথ করুণারত্নে ৪৬ ও ধনঞ্জয়া ডি সিলভা ১০ রানে ব্যাট করছেন। শ্রীলঙ্কার লিড ৩১৩ রানের।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। জবাবে ২৫১ রান তুলতেই সব উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ২৪২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৭ রানে তৃতীয় দিন শেষ করে লঙ্কানরা।

Related Articles

Leave a Reply

Back to top button