বাংলাদেশ

চট্টগ্রামে কলেরা টিকার দ্বিতীয় ডোজ শুরু আজ

চট্টগ্রাম সিটি করপোরেশনের বন্দর থানার ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডে (বন্দর টিলা ও দক্ষিণ হালিশহর) বসবাসকারীদের মধ্যে কলেরা টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হচ্ছে আজ রোববার।

রোববার (৮ অক্টোবর) থেকে বৃহস্পতিবার (১২ অক্টোবর) পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। শনিবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞতিতে এ তথ্য জানায় আইসিডিডিআর,বি।

এক্ষেত্রে সেপ্টেম্বর মাসে যেসব সব কেন্দ্র থেকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, সে সব কেন্দ্র থেকেই টিকার দ্বিতীয় ডোজ নেওয়া যাবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ টিকা দেওয়া হবে।

গত মাসে এক লাখ ৩৫ হাজার ৩২৩ জন টিকার প্রথম ডোজ পেয়েছেন। শুধু তারাই টিকার দ্বিতীয় ডোজ নিতে পারবেন। তাদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী ১৫ হাজার ৫৭ জন ছেলে শিশু এবং ১৪ হাজার ৫৮২ জন মেয়ে শিশু ছাড়াও পাঁচ বছরের বেশি ৫২ হাজার ৭৭৭ জন পুরুষ এবং ৫২ হাজার ৮০৭ জন নারী প্রথম ডোজের টিকা নিয়েছেন। দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কো. লিমিটেডের তৈরি দুই ডোজের ইউভিকল প্লাস নামে মুখে খাওয়ার কলেরার টিকা এক বছর থেকে তার বেশি বয়সীদের দেওয়া হবে বলে জানায় আইসিডিডিআরবি।

Related Articles

Leave a Reply

Back to top button