গ্রেফতার এড়াতে নিজের মোবাইল ফেলে দেন প্রতারক শাহেদ

গত নয় দিন ধরে তিনি গ্রেফতার এড়াতে নানা কৌশলের আশ্রয় নেয় প্রতারক শাহেদ। ঘন ঘন জায়গা বদল। বোরকা পরে স্থানান্তর। কেউ যাতে ট্র্যাকিং করে তার অবস্থান জানতে না পারে, সে জন্য নিজের ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে দিয়েছিলেন শাহেদ। কিন্তু এত সব চতুরতার পরও শেষ রক্ষা হয়নি তার।
অবশেষে র্যাবের জালে আটকা পড়লেন বহুল সমালোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান। সাতক্ষীরার দেবহাটা থেকে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার সময় আজ বুধবার (১৫ জুলাই) ভোরে তাকে গ্রেফতার করে র্যাব।
পরে হেলিকপ্টারে করে ঢাকায় আনার পর র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার পুরাতন বিমানবন্দরে সাংবাদিকদের কাছে সাহেদের গ্রেফতার অভিযানের বর্ণনা দেন।
গত ৬ জুলাই সাহেদের রিজেন্ট হাসপাতালের র্যাবের অভিযানের পর থেকে পলাতক শাহেদ। গত ৯ দিন ধরে তাকে ফলো করেছিল র্যাব। কিন্তু ঘন ঘন জায়গা বদলের জন্য তাকে ধরা যায়নি।
কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বলেন, আমরা কয়েকবার তার অবস্থানের খুব কাছাকাছি চলে গিয়েছিলাম। কিন্তু ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে তাকে গ্রেফতার কর সম্ভব হয়নি। গ্রেফতার এড়াতে সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে দিলেছিল। অবশেষে আজ ভোররাতে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয় ।



