ভূরাজনীতি

গ্রেনেড হামলায় বিএনপিই জড়িত: কাদের

২১ আগস্টের গ্রেনেড হামলায় যে বিএনপি জড়িত তা দিবালোকের মত সত্য, ধামাচাপা দিয়ে পার পাবে না কেউ- এমন মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রবিবার (২৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলায় উট পাখির মত মুখ বালুতে লুকিয়ে রাখলেও সত্য কখনো মিথ্যা হবে না। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি দেশরত্ন শেখ হাসিনা তাঁর বক্তব্যে যা বলেছেন তা ‘সত্য ও স্পষ্ট’।

তিনি বলেন, সত্য কথা বললেই বিএনপির গাত্রদাহ। অন্ধকারে শত্রুরা সত্য সহ্য করতে পারে না। সত্যের বন্যা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যায়।

সেতুমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, চলমান পরিস্থিতিতে ভবিষ্যতের পাশাপাশি জীবনও ঝুঁকিপূর্ণ। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করছেন। অনুকূলে পরিস্থিতি এলেই সরকার সিদ্ধান্ত জানিয়ে দেবে।

Related Articles

Leave a Reply

Back to top button