বাংলাদেশভূরাজনীতি

গ্রেনেড হামলায় ‘রাষ্ট্রযন্ত্রের পরিকল্পিত ব্যবহার’ বিএনপির: কাদের

২১ আগস্টের গ্রেনেড হামলায় রাষ্ট্রযন্ত্রকে পরিকল্পতভাবে বিএনপি সরকার ব্যবহার করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২২ আগস্ট) রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন।

ওবায়দুল কাদের বলেন, ‘২১ আগস্ট ছিল ১৫ আগস্ট হত্যাকাণ্ডের ধারাবাহিকতা। ২১ আগস্টের টার্গেট ছিলো দেশরত্ন শেখ হাসিনা। মুফতি হান্নানসহ অন্যান্যদের বক্তব্যে এবং দালিলিক প্রমাণে বেরিয়ে এসেছে, কারা এর পেছনে মদদ দিয়েছে। কারা বৈঠক করেছে, ষড়যন্ত্র করেছে। এই হামলার মাস্টারমাইন্ড হাওয়া ভবন, বিএনপির শীর্ষ নেতৃত্ব- এটা সবাই জানতো।’

তিনি বলেন, ‘তারা (বিএনপি) আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। মুছে দিতে চেয়েছিল মুক্তিযুদ্ধের চেতনাকে। সেদিন আল্লাহর অশেষ রহমতে শেখ হাসিনা বেঁচে যান। হতে পারে, হাওয়া ভবনের ছক অনুযায়ী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি বলেই তারা এ হামলাকে এখন ‘দুর্ঘটনা’ বলছে।’

Related Articles

Leave a Reply

Back to top button