ইকোবিজ

কাল থেকে খোলা দোকানপাট ও শপিংমল

ব্যবসায়ীদের দাবি মেনে শর্তসাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (০৮ এপ্রিল) মন্ত্রীপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপণে বলা হয়, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে। আগামীকাল শুক্রবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে। আর আগামী ১৩ এপ্রিল পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপণে আরও বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এসব শপিংমল, দোকানপাট ও বিপনি বিতানগুলো খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা।

করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকে সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। ৭ দিনের এ লকডাউন চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

Related Articles

Leave a Reply

Back to top button