বাংলাদেশবিশ্ব

আম্পানে লন্ডভন্ড পশ্চিমবঙ্গ

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আম্পানে ভারতের পশ্চিমবঙ্গে যেন দুমড়ে-মুচড়ে গেছে শহর। দুই ২৪ পরগনাসহ দক্ষিণের জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যেই রাজ্যে মৃতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এনডিটিভি জানায়, নিহতদের পরিবার পিছু ২.৫ লাখ রূপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মমতা। জানিয়েছেন বিপর্যস্ত জেলা পুনর্গঠনে ১০০০ কোটি রূপির তহবিল গঠন করার কথা।

দুর্যোগের এই সময়ে ত্রাণ তৎপরতা জোরদার করতে বলেছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কেন্দ্রীয় সাহায্যও চেয়েছেন তিনি।

তাছাড়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিজে এসে দেখে যাওয়ার প্রস্তাব দিয়েছেন মমতা। তিনি বলেন, এত বছর কলকাতায় থেকেও এমন বিপর্যয় তিনি আগে কখনও দেখেননি।

বুধবার সন্ধ্যায় মমতা বলেছিলেন, করোনাভাইরাসের চেয়েও আম্পান আরো বেশি খারাপ ফল বয়ে এনেছে। এই ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতির পরিমাণ এক লক্ষ কোটি রূপি হতে পারে

Related Articles

Leave a Reply

Back to top button