স্পোর্টেইনমেন্ট

গোড়ালিতে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন নেইমার

সেঁত এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে গোড়ালিতে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। পিএসজিতে যোগ দেওয়ার পর গোড়ালির চোটে কম ভুগতে হয়নি এই প্লেয়ারকে। যদিও

ম্যাচের ৮৪ মিনিটে এতিয়েনের ইভান মাকোর ট্যাকল থেকে বাঁচতে লাফ দিয়েছিলেন নেইমার। কিন্তু তার বাঁ পা পড়ে মাকোর ডান পায়ের ওপর। বেকায়দাভাবে পা পড়ায় তাল সামলাতে পারেননি, গোড়ালি বেঁকে যায় নেইমারের। সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ওঠেন, কান্নাও করেছেন। কিছুক্ষণ অপেক্ষার পর সবাই বুঝতে পারেন, চোট গুরুতর। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান তারকাকে।

তবে আরো শক্তিশালী হয়ে ফিরে আসার প্রত্যয় জানিয়ে ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, ‘দুঃখজনকভাবে, একজন অ্যাথলেটের জীবনের অংশ এসব বাধা। মাথা উঁচু করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। আমি আরও ভালো ও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

Related Articles

Leave a Reply

Back to top button