স্পোর্টেইনমেন্ট

গোল বন্যায় ভাসলো বার্সা

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে গোল বন্যায় ভাসিয়ে সেমি-ফাইনালে উঠে গেল বায়ার্ন মিউনিখ।

লিসবনে শুক্রবার কোয়ার্টার-ফাইনালে ৮-২ গোলে জিতেছে দলটি।

জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। আর একটি গোল করেন রবের্ত লেভানদোভস্কি, সের্গে জিনাব্রি, ইভান পেরিসিচ ও জশুয়া কিমিচ।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বায়ার্ন। পেরিসিচের কাছ থেকে বল পেয়ে লেভানদোভস্কিকে খুঁজে নেন মুলার। ফিরতি পাস পেয়ে বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন এই জার্মান ফরোয়ার্ড।

প্রতিপক্ষের ভুলে সপ্তম মিনিটে সমতাসূচক গোল পায় বার্সেলোনা। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে তেমন কোনো হুমকি ছিল না, সেটাই বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন দাভিদ আলাবা।

২২তম মিনিটে আবার এগিয়ে যায় বায়ার্ন। বুলেট গতির কোনাকুনি শট নেন ক্রোয়াট মিডফিল্ডার পেরিসিচ, বল মার্ক-আন্ড্রে টের স্টেগেনের বুটে লেগে জালে জড়ায়। ২৭তম মিনিটে ব্যবধান আরো বাড়ায় বায়ার্ন। ক্লেমো লংলেকে পেছনে ফেলে জিনাব্রি খুঁজে নেন জাল।

বায়ার্নের একের পর এক আক্রমণে যেন দিশা হারিয়ে ফেলে বার্সা। সুযোগ কাজে লাগিয়ে ৩১তম মিনিটে ব্যবধান আরো বাড়ায় বায়ার্ন। কিমিচের নিচু ক্রসে লংলেকে এড়িয়ে জাল খুঁজে নেন মুলার।

ম্যানচেস্টার সিটি ও অলিম্পিক লিঁওর মধ্যে জয়ী দলের বিপক্ষে সেমি-ফাইনালে খেলবে বায়ার্ন।

Related Articles

Leave a Reply

Back to top button