অন্য খবর

গোল্ডেন গ্লোব পুরস্কার বয়কট করলেন টম ক্রুজ, স্কারলেটরা

হলিউডের একাধিক তারকা মিলে এইচএফপিএ-কে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই তালিকায় রয়েছেন টম ক্রুজ, মার্ক র্যাফালো, স্কারলেট জোহানসন প্রমুখ।

টম ক্রুজ তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন। ‘জেরি ম্যাগুয়ের’, ‘ম্যাগনোলিয়া’, ‘বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই’-এই তিনটি সিনেমার জন্যে তিনি গোল্ডেন গ্লোব জিতেছিলেন।

টম জানিয়েছেন, তিনি এই পুরষ্কার তিনটি ফিরিয়ে দেবেন হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশনকে। সেই সঙ্গে আরও জানিয়েছেন, এইচএফপিএ-এর সঙ্গে আর কোন রকম যোগাযোগ রাখবেন না।

স্কারলেট জোহানসন, যিনি গোল্ডেন গ্লোবের জন্যে পাঁচ বার মনোনীত হয়েছিলেন তিনিও বয়কট করছেন এইচএফপিএ-কে। স্কারলেট বলেছেন, এই সংস্থার সদস্যদের তিনি একদমই পছন্দ করেন না। কারণ তাদের প্রশ্ন কিংবা কথাবার্তা যৌন হেনস্থার থেকে কম কিছু নয়।

গত ফেব্রুয়ারী মাসে ২০২১ গোল্ডেন গ্লোব অনুষ্ঠিত হওয়ার পর থেকেই এই সংস্থার সদস্যপদ সংক্রান্ত বিতর্ক দেখা দিয়েছে।  প্রকাশ পায় , ২০০২ সাল থেকে এইচএফপিএ-তে কোন কৃষ্ণাঙ্গ সদস্য নেই। এই প্রসঙ্গে সংস্থা তরফে জানানো হয়েছিল, তারা অভ্যন্তরীণ নিয়ম বিধিতে কিছু পরিবর্তন আনবেন। কিন্তু এখনও পর্যন্ত কোন পদক্ষেপই গ্রহণ করা হয়নি।

Related Articles

Leave a Reply

Back to top button