খালেদা জিয়ার ‘জন্মদিন’ পালন করবে না বিএনপি

আজ রবিবার (১৫ আগস্ট) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৬তম ‘জন্মদিন’ । তবে দিনটি পালন করবে না বিএনপি। কেক কাটবেননা দলটি।
কেক কাটার পরিবর্তে খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
গতকাল (১৪ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য, দীর্ঘায়ু ও মুক্তি কামনা এবং করোনাসহ অন্যান্য রোগে মৃত্যুবরণকারী দেশবাসী ও দলের নেতাকর্মীদের আত্মার মাগফেরাত ও অসুস্থদের আশু সুস্থতা কামনায় কাল রবিবার (১৫ আগস্ট) দেশব্যাপী বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করার জন্য অনুরোধ করা হচ্ছে।
উল্লেখ, গত ৬ বছর ধরে খালেদা জিয়ার জন্মদিনের আনুষ্ঠানিকতা বাদ দিয়েছে বিএনপি। এই সময়ে শুধু মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।



