অন্য খবর

গুরুতর অসুস্থ অমিতাভ, হাসপাতালে ভর্তি!

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই মুহূর্তে তার অস্ত্রোপচার শেষ করেছেন কর্তব্যরত চিকিৎসক। অস্ত্রোপচারের পর অভিনেতার বর্তমান অবস্থা কেমন, সে বিষয়ে এখনই কিছু বলতে পারছেন না তারা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং টেলি ক্রিয়েটসের বরাতে জানা যায়, মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮১ বছর বয়সী এ কিংবদন্তী।অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে তার। অভিনেতার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই মুহূর্তে কড়া নিরাপত্তা বলয়ে রয়েছে হাসপাতালটি।

শুক্রবার ( ১৫ মার্চ) সকালের শুরুতেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে পরিবার তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হঠাৎ মেগাস্টারের এমন অসুস্থতায় দিশেহারা হয়ে পড়েছেন অমিতাভ ভক্তরা।
 
এদিকে অমিতাভকে নিয়ে ব্যস্ত থাকায় এখন পর্যন্ত অমিতাভের অসুস্থতার বিষয়টি কোনো মিডিয়ায় প্রকাশ করেনি তার পরিবার।

Related Articles

Leave a Reply

Back to top button