বিশ্ব

গাড়ির উপরে বসে বিয়েতে যাওয়ায় কনে গ্রেফতার!

নিজের বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখতে অনেকেই অনেক কিছুই করে থাকেন। কিন্তু ঢাকঢোল বাজিয়ে বা ঘোড়া বা হাতির পিঠে না বসে গাড়ির বনেটে চেপে বিয়ের আসরে যাওয়াতে বিয়ে পিঁড়ির বদলে থানায় যেতে হলো কনেকে। খবর: আনন্দবাজার।

ইতিমধ্যে অভূতপূর্ব এই কাণ্ড ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছেন মহারাষ্ট্রের বছর তেইশের এক তরুণী।

কলকাতার গণমাধ্যম বলছে, পুনের বাসিন্দা ওই তরুণী সাসওয়াদ গাড়ির ভেতরে না বসে কনে বসেছিলেন গিয়ে বনেটের ওপর। সেসঙ্গে বিষয়টি ক্যামেরাবন্দিও করেছেন।

আর সেই ভিডিও এখন ভাইরাল নেটমাধ্যমে। এর ফলে ভারতের মোটরযান আইনে ওই তরুণীকে গ্রেফতার করেছে লোনি কালভোর থানা পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গাড়ির বনেটে বসে রাস্তায় ঘোরার দায়ে ইতোমধ্যে ওই তরুণীর পাশাপাশি যারা গাড়িতে ছিলেন আর যিনি ছবি তুলছিলেন, তাদের সবাইকেই গ্রেফতার করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Back to top button