স্পোর্টেইনমেন্ট

সেরা উদীয়মান খেলোয়াড় আর্জেন্টিনার ফার্নান্দেজ

কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান তারকার পুরস্কার জিতেছেন মাত্র ২১ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার এনসো ফার্নান্দেজ।

এই মিডফিল্ডার শুধু আর্জেন্টিনা নয়, কাতার বিশ্বকাপেরই অন্যতম সেরা পারফর্মার।

প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে সুযোগ পাননি একাদশে। নেমেছিলেন বদলি হিসেবে। মেক্সিকোর বিপক্ষে ম্যাচ থেকেই নিজের জাত চেনানো শুরু করেন এনসো ফার্নান্দেজ। পুরো টুর্নামেন্টেই অসাধারণ খেলা ফার্নান্দেজই পেয়েছেন এ পুরস্কার।

মাত্র ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন ফুটবলারকে পাওয়ার জন্য ক্লাব ফুটবলে যে কাড়াকাড়ি পড়ে যাবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশ্বকাপ জেতা হয়ে গেছে, এখন পালা নিজের ক্যারিয়ারের ডাল-পালা মেলার।

Related Articles

Leave a Reply

Back to top button