বাংলাদেশ

মাজেদের ফাঁসি কার্যকর যেকোন সময়: স্বরাষ্ট্রমন্ত্রী

খুনি আবদুল মাজেদের ফাঁসির রায় যেকোনও সময় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তিনিএ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি আবদুল মাজেদের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন। এখন আর তার ফাঁসির রায় কার্যকরে কোনো বাধা থাকলো না।

কত সময়ের মধ্যে ফাঁসি কার্যকর হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় এখনও আমরা নির্ধারণ করিনি। আমরা বসবো, বসে সময় ঠিক করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button