বিশ্ব

গরু চুরি নিয়ে সংঘর্ষে নিহত ৪৬

মাদাগাস্কারের একটি গ্রামে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে, নিহত হয়েছে অন্তত ৪৬ জন।

বিবিসির সূত্র বলছে, দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে গরু চুরি করতে আসা অস্ত্রধারীদের সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছে ৪৬ জন ।

গরু চুরির অভিযোগের পরিপ্রেক্ষিতে দু’টি গ্রামে ১২০ জনের মতো সশস্ত্র ব্যক্তি হামলা চালান। এসময় পাল্টা হামলা চালান স্থানীয়রা। দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হন। প্রায়ই গরু চুরি করাকে কেন্দ্র করে এ অঞ্চলের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়।

এ ব্যাপারে দেশটির মানবাধিকার কমিশন বলছে, তারা হামলার ঘটনার স্বাধীন তদন্ত করবে। সেই সঙ্গে তারা স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে।

Related Articles

Leave a Reply

Back to top button