বিশ্ব

গভীর কোমায় প্রণব মুখার্জি

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। রাজধানী নয়াদিল্লির সামরিক হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাকে। চিকিত্সকরা জানিয়েছেন, বর্তমানে গভীর কোমায় রয়েছেন প্রণব মুখার্জি।

সোমবার হটাত করেই শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বৃহস্পতিবার হাসপাতালের এক বুলেটিনে বলা হয়েছে, গভীর কোমায় রয়েছেন তিনি। শারীরিক অবস্থার নতুন করে উন্নতি হয়নি। ভেন্টিলেটর সাপোর্টেই রয়েছেন এই প্রাক্তন রাষ্ট্রপতি। স্থিতিশীল রয়েছে রক্তচাপ, হৃদস্পন্দন।

এর সকালে প্রণবের ছেলে অভিজিট অভিজিত মুখার্জি এক টুইট বার্তায় জানান, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির শারীরিক অবস্থা স্থিতিশীল। তার রক্তচাপ ও হৃদস্পন্দন স্থিতিশীল রয়েছে।

এরপরেই হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রণব মুখার্জির শারীরিক অবস্থার পরিবর্তন হয়নি। তিনি এখনও ভেন্টিলেটর সাপোর্টে আছেন।

গত ১০ আগস্ট পড়ে গিয়ে মস্তিষ্কে গুরুতর আঘাত পান প্রণব মুখার্জি। পরে হাসপাতালে নেয়া হলে চিকিত্সকরা তার মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান নেন। তখন থেকেই হাসপাতালে চিকিত্সাধীন সাবেক এই রাষ্ট্রপতির শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন দিল্লির আর্মি হাসপাতালের চিকিত্সকরা।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সোমবার নয়াদিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে প্রণব মুখার্জির মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সফলভাবে সেই অস্ত্রোপচার সম্পন্ন হয়। আঘাতের কারণে তার মস্তিষ্কে রক্তজমাট বেঁধেছিল। অস্ত্রোপচারে তা অপসারণ করা হয়। এরপর তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে। তাকে ভেন্টিলেশন সাপোর্ট দেয়া হয়েছে।

৮৪ বছর বয়স্ক প্রণব কোভিড ১৯-এ আক্রান্ত। সোমবার সকালে এক টুইটে নিজেই বিষয়টি নিশ্চিত করেন। গত এক সপ্তাহে কেউ তার সংস্পর্শে এলে তাকে সেলফ আইসোলেশনে থাকতে ও করোনা টেস্ট করাতে পরামর্শও দিযেছিলেন সাবেক এ রাষ্ট্রপ্রধান।

Related Articles

Leave a Reply

Back to top button