ইকোবিজ

গভর্নরের দায়িত্ব নিলেন আব্দুর রউফ

বাংলাদেশ ব্যাংকের দ্বাদশ গভর্নর হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন আব্দুর রউফ তালুকদার।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে নতুন গভর্নরকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নররা।

এ সময় নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন।

ছয় বছর তিন মাস দায়িত্ব পালন শেষে গত ৩ জুলাই গভর্নরের পদ থেকে বিদায় নেন ফজলে কবির। ১১ জুন অর্থসচিব আব্দুর রউফ তালুকদারকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার।

Related Articles

Leave a Reply

Back to top button