স্পোর্টেইনমেন্ট

কোপার সেরা একাদশ

দীর্ঘ ২৮ বছর পর কোপা আমেরিকার চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা।

এবারের এ টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা দিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ৪ এবং রানার্সআপ ব্রাজিলের ৩ ফুটবলারকে নিয়ে সাজানো হয়েছে কোপার সেরা একাদশ। এছাড়া বাকি ৪ জন হলেন চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরুর ফুটবলার।

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে গোলবারের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণভাগে ব্রাজিল-আর্জেন্টিনার একজন করে ফুটবলারকে রাখা হয়েছে।

কোপা আমেরিকার সেরা একাদশ

গোলরক্ষক, এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)

রক্ষণভাগ, মাউরিসিও ইসলা (চিলি), ক্রিশ্চিয়ানো রোমেরো (আর্জেন্টিনা), মার্কুইনহোস (ব্রাজিল), পারভিস এস্তুপিনান (ইকুয়েডর)

মধ্যমাঠ, ইয়োশিমার ইয়োতুন (পেরু), ক্যাসেমিরো (ব্রাজিল), রদ্রিগো ডি পল (আর্জেন্টিনা)

আক্রমণভাগ, লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), লুইস ডিয়াজ (কলম্বিয়া)

Related Articles

Leave a Reply

Back to top button