বাংলাদেশ

গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের অনুমতি দেয়নি ওষুধ প্রশাসন

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত বহুল আলোচিত করোনা ভাইরাস অ্যান্টিবডি টেস্ট কিটের (জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিবডি ডট ব্লট) অনুমতি দেয়নি ওষুধ প্রশাসন অধিদফতর।

ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বৃহস্পতিবার রাতে গণস্বাস্থ্য কেন্দ্রকে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ১৭ জুন করোনা পরীক্ষায় গণস্বাস্থ্যের কিট ‘কার্যকর নয়’ বলে জানিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

পরে জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিবডি ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের ওষুধ প্রশাসন অধিদফতর দেশের এই জরুরি অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কারিগরি কমিটির সুপারিশ গ্রহণ করেনি এবং জিআর কোভিড-১৯ র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটের নিবন্ধন দেয়নি।

গত প্রায় এক মাস ধরে গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিটের কার্যকারিতা পরীক্ষা শেষে গত ১৬ জুন ওষুধ প্রশাসনের কাছে প্রতিবেদন জমা দেয় বিএসএমএমইউ। এর ৯ দিন পর ওষুধ প্রশাসন জানালো গণস্বাস্থ্যের অ্যান্টিবডি কিট কার্যকরী নয়।

Related Articles

Leave a Reply

Back to top button