গণটিকা আপাতত নয়: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আপাতত গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে না, সবাইকে নিবন্ধন করেই করোনার টিকা নিতে হবে।
সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে ফাইজারের ৬০ লাখ টিকা আসবে। যখন যত টিকা আসবে তখন নিবন্ধন অনুযায়ীই টিকা দেওয়া হবে।
বলেন, মোট সাড়ে ১০ কোটি টিকা কিনছি আমরা। যা অর্ডার দেওয়া হয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের ৬ কোটি ৮০ লাখ বিনামূল্যে টিকা দেবে, সেটা চলমান আছে। এর মধ্যে ফাইজার আসবে বিনামূল্যে। যেভাবে আমরা ভ্যাকসিনের অর্ডার দিয়েছি আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে বাংলাদেশে ভ্যাকসিনের খুব একটা অভাব থাকবে না।
তিনি বলেন, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে ৭ থেকে ৮ কোটি মানুষকে টিকার আওতায় আনা যাবে।



