অন্য খবর

খালেদা জিয়া বুস্টার ডোজ নেবেন দুপুরে

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ নেবেন।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেবেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির চেয়ারপারসন গত ১৮ আগস্ট করোনাভাইরাসের মডার্নার দ্বিতীয় ডোজ নেন। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ।

খালেদা জিয়া চলতি বছরের ১১ এপ্রিল করোনায় আক্রান্ত হয়েছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button