বাংলাদেশ
খালেদা জিয়ার বিদেশে চিকিত্সার বিষয়ে সিদ্ধান্ত রোববার

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিত্সার জন্য বিদেশে পাঠানোর আবেদনের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত রোববারের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সরকার।
শনিবার (৮ মে) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান আইনমন্ত্রী।
আনিসুল হক বলেন, আমাদের মতামত এখনো পাঠাইনি। আজকে পাঠাব না, আজকে কোথায় পাঠাব? অফিস তো বন্ধ। আগামীকাল সকালের দিকে আমরা আমাদের মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেব।
তিনি বলেন, আবেদনের বিষয়ে মতামতটা আমরা উনাদের (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জানিয়ে দেব। সিদ্ধান্তটা আপনাদের উনারাই (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) জানাবেন।



