বিশ্ব

সোমবার থেকে যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা

আগামী সোমবার (১৮ জানুয়ারি) থেকে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে নতুন এই নিষেধাজ্ঞা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকতে পারে।

শুক্রবার (১৫ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ব্রাজিলে করোনার নতুন স্ট্রেইন চিহ্নিত হওয়ার পর দক্ষিণ আমেরিকা এবং পর্তুগাল থেকে যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এরপরই সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারির ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

করোনার নতুন ধরন মোকাবিলায় অতিরিক্ত পদক্ষেপ হিসেবে নেওয়া নিষেধাজ্ঞায়, দেশটিতে প্রবেশের সকল পথ (স্থল, নৌ ও আকাশপথ) পুরোপুরি বন্ধ থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button