ভূরাজনীতি

খালেদার সিটি স্ক্যান রিপোর্ট ‘ভালো’, তবে শঙ্কামুক্ত কিনা জানা যাবে ১৪ দিন পর

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফুসফুসের সিটি স্ক্যান রিপোর্ট ভালো বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে বেগম জিয়াকে বহনকারী গাড়িটি এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করে। ১০টার দিকে তাঁর সিটি স্ক্যান করা হয়। সাড়ে ১০টার দিকে তাকে বহন করা গাড়ি বাসার উদ্দেশে রওয়ানা করে ১১টার কিছু আগে গুলশানের বাসা ‘ফিরোজা’য় পৌছাঁয়।

রাতেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ হোসেন বলেন, ‘সিটি স্ক্যান রিপোর্ট ভালো। তবে শঙ্কামুক্ত বলার সময় এখনও আসেনি। করোনায় আক্রান্ত হওয়ার ১২ থেকে ১৪ দিন যাওয়ার পর বলা যাবে রোগী শঙ্কামুক্ত নাকি সুস্থ। আমরা শুক্রবার পূর্ণাঙ্গ রিপোর্ট পাব। তখন বিস্তারিত বলা যাবে।’

তিনি বলেন, ‘আমাদের ডাক্তারদের আগ্রহ ছিল ম্যাডামের ফুসফুসের কী অবস্থা তা দেখার জন্য। তাই আজকে হাসপাতালে তাঁর সিটি স্ক্যান করা হয়েছে। আমরা এর ক্লিনিক্যাল (প্রোভিশনাল রিপোর্ট) প্রাথমিক রিপোর্ট পেয়েছি। আলহামদুলিল্লাহ রিপোর্টের এখন পর্যন্ত যে ফাইন্ডিং পাওয়া গেছে, এতে ম্যাডামের ফুসফুসের অবস্থা অত্যন্ত মিনিমাম। এর পরিপ্রেক্ষিতে যা চিকিৎসা দেয়া দরকার তা লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ অন্যান্য ডাক্তাররা আলোচনা করে কোনও ওষুধ প্রয়োজন হলে যোগ করবেন।’

Related Articles

Leave a Reply

Back to top button