ভূরাজনীতি

খালেদার মুক্তিতে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ রিজভীর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের না যাওয়ার অনুরোধ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৫ মার্চ) তিনি এ অনুরোধ জানান। রিজভী আহমেদ বলেন, বিএনপি’র পক্ষ থেকে নেতাকর্মীদের বলা হচ্ছে- তারা যেন বিএসএমএমইউ (পিজি) হাসপাতালের সামনে ও গেটের ভেতরে জমায়েত না হন।

এই জমায়েতের কারণে চলমান করোনা ভাইরাস মহামারির ভয়াবহ বিপর্যয়ের সময়ে খালেদা জিয়াসহ হাসপাতাল সংশ্লিষ্টরা এবং জমায়েত হওয়া দলীয় নেতাকর্মীরা উচ্চ ঝুঁকিতে পড়তে পারেন। তাই সব নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার আরোগ্য কামনা এবং করোনা ভাইরাসের মরণছোবল থেকে দেশবাসীসহ বিশ্ববাসীকে রক্ষা করতে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

 

Related Articles

Leave a Reply

Back to top button