বিশ্ব

খারকিভে রুশ গোলাবর্ষণে নিহত ১৫

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার এমন তথ্য দিয়েছেন সেখানকার আঞ্চলিক গভর্নর ওলেহ সিনেগুবভ। একটি অনলাইন পোস্টিংয়ে তিনি এসব তথ্য দেন। খবর বার্তা সংস্থা রয়টার্স।
সিনেগুবভ বলেন, খারকিভের আশেপাশে ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। খারকিভ থেকে প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) দক্ষিণ-পূর্বের এলাকা চুহুইভে হওয়া গোলাবর্ষণে আরও ছয়জন মারা গেছেন। এ ছাড়া, শহরটির উত্তর-পশ্চিমাংশ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত জোলোচিভ এলাকায় তিনজন মারা গেছেন।
এসব হতাহতের ঘটনা এমন সময়ে হয়েছে যখন রুশ বাহিনী পূর্ব ইউক্রেনীয় ফ্রন্টলাইনের একটি নদী তীরবর্তী অঞ্চল দখল করেছে এবং সোমবার দু’টি গুরুত্বপূর্ণ শহর দখলের জন্য সামরিক চাপ বৃদ্ধি করেছে।

Related Articles

Leave a Reply

Back to top button