বাংলাদেশ

শিক্ষার্থীদের মায়েদের নগদ ১৯০০ টাকা দেবে সরকার

করোনা পরিস্থিতিতে শিক্ষা উপকরণ ও চলতি বছরের ৬ মাসের উপবৃত্তির নগদ অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মায়েদের দেবে সরকার।

প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই) থেকে জানা গেছে, শিক্ষা উপকরণ ও চলতি বছরের ৬ মাসের উপবৃত্তি বাবদ মোট ১ হাজার ৯০০ টাকা রকেট অথবা বিকাশ অ্যাকাউন্টে পাঠানো হবে।

ডিপিই থেকে জানা গেছে, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ হিসেবে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা ক্রয় বাবদ মাথাপিঁছু এক হাজার টাকা করে দেয়া হবে।

সম্প্রতি বিষয়টি সরকারি অনুমোদন হওয়ার পরে উপবৃত্তি প্রকল্পের ফেস-৩ (তৃতীয় ধাপে) এ কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে অনলাইন ভিত্তিক এ অর্থ দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।

জানা গেছে, করোনা পরিস্থিতিতে কিছুটা আর্থিক সহায়তা দিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত উপবৃত্তির অর্থ দেওয়া হবে। মাসিক ১৫০ টাকা করে ছয় মাসে মোট ৯০০ টাকা দেয়া হবে।

শিক্ষা উপকরণ বাবদ ও ছয় মাসের উপবৃত্তির অর্থ একত্রিত করে শিক্ষার্থীর মায়েদের মোবাইল নম্বরে মোট এক হাজার ৯০০ টাকা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button