স্পোর্টেইনমেন্ট

সৌরভের বুকে বসানো হলো ২ রিং

কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয়বার বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সাবেক ভারতীয় অধিনায়ক ও বিসিসিআই (ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড) প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর বুকে দু’টি রিং বসানো হয়েছে।

দেবী শেঠি, অশ্বিন মেহাতা, আফতাব খান, সপ্তর্ষি বসু এবং সরোজ মন্ডলের সহযোগিতায় অ্যাপোলো হাসপাতালে রিং দু’টি বসানো হয় সৌরভের।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

অ্যাপোলো হাসপাতালে পাঁচ ডাক্তার সৌরভ গাঙ্গুলীর হৃদযন্ত্রের ধমনিতে দুটি রিং বসান। তিনি ভালো আছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।

সৌরভ গাঙ্গুলীকে দেখে হাসপাতাল থেকে বের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, সৌরভ ভালো আছে। এটা আমাদের কাছে খুশির খবর। তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই আমরা চাই।

মঙ্গলবার রাতে নিজের বাড়িতে ভালো ঘুম হয়নি সৌরভের। বুকে মৃদু ব্যথা ও সামান্য শ্বাসকষ্ট বোধ করছিলেন তিনি বুধবার সকালেও। তারপরেই ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন সৌরভ। তিনিই হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন।

Related Articles

Leave a Reply

Back to top button