বাংলাদেশ

শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে ইউএনও ওয়াহিদার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানালেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান নিউরো সার্জন ও গঠিত মেডিকেল বোর্ডের প্রধান মোহাম্মদ জাহেদ হোসেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থা ও চিকিৎসা সম্পর্কে সর্বশেষ এ তথ্য জানান তিনি । বলেন, তিনি অবশ ডান হাতের কনুই পর্যন্ত তুলতে ও নাড়তে পারছেন। পা নাড়াতে পারছেন না। তার শারীরিক অবস্থার উন্নতি ধারা অব্যাহত আছে। তাকে অনেকটা শঙ্কামুক্ত বলা যায়।

মেডিকেল বোর্ডের প্রধান আরো বলেন, ‘ইউএনও ওয়াহিদার মাথায় যে অপারেশন করা হয়েছিল সেখানকার সেলাইগুলো আজকে আমরা কেটেছি। অপারেশনের জায়গাগুলো ভালো আছে। যেসব জায়গায় সেলাই কেটেছি সেসব স্থানও ভালো আছে।’

তিনি বলেন, ‘আমরা এখনো তার সব ধরনের খাবার অ্যালাউ করিনি। তিনি সলিড খাবার খাচ্ছেন। তার ব্লাড প্রেসার, সেন্স স্বাভাবিক রয়েছে।’

বলেন, ‘ আপাতত কেবিনে স্থানান্তর করছি না। তার শারীরিক অবস্থা বুঝে আরও দু-একদিন পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

Related Articles

Leave a Reply

Back to top button