ভূরাজনীতি
পাবনার সাঁথিয়া উপজেলার যুবলীগ সভাপতিকে অব্যহতি

পাবনার সাঁথিয়া উপজেলার যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুলকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
২৮ অক্টোবর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের নির্দেশে পাবনা জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুতজা বিশ্বাস সনি স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী ও সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত থাকা এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।



