বাংলাদেশ

কোটি টাকার অনিয়ম করেছেন সুজন সম্পাদক: সিইসি

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে ১ কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের বিরুদ্ধে কোটি টাকার অনিয়মের অভিযোগ রয়েছে। তাই কিসের ভিত্তিতে বদিউল আলমকে কমিশনে কাজ দিয়েছিলেন সাবেক সিইসি শামসুল হুদা সেই প্রশ্নও তুলেছেন সিইসি নূরুল হুদা।

তিনি বলেন, বদিউল আলম মজুমদারকে (সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক) ব্যক্তিগত সুবিধা না দেওয়ায় তিনি কমিশনের সমালোচনা করছেন।

সিইসি বলেন, ‘আমি কমিশনের দায়িত্ব নেওয়ার পর তিনি আমার কাছে কয়েকবার এসেছিলেন আমাদের সঙ্গে কাজ করতে। আমি তাকে কাজ করার সুযোগ না দেওয়ায় তিনি কমিশনের সমালোচনা করেন।’

সিইসি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের দায়িত্বে থাকাকালীন কারও কাছে অবনত হননি তিনি। এছাড়া ৪২ বিশিষ্ট নাগরিক যে অভিযোগ করেছেন সেটিও সত্য নয়।

Related Articles

Leave a Reply

Back to top button