অন্য খবর

কোটি কোটি টাকা প্রতারণা! মুম্বাই বিমানবন্দরে আটকানো হলো জ্যাকলিনকে

২০০ কোটি রুপি প্রতারণার মামলায় বিদেশ যেতে দেওয়া হলো না বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে। খবর: আনন্দবাজার।

ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট)-র নোটিসের পরেই এই ঘটনা ঘটলো।

প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানাবিধ প্রশ্ন উঠে‌ছে সম্প্রতি। আর্থিক প্রতারণার একটি মামলায় চার্জশিট দাখিল করেছে ইডি। সেখানে সুকেশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে, এক ওষুধ সংস্থার প্রাক্তন মালিক শিবেন্দ্র সিং এবং মালবেন্দ্র সিংয়ের পরিবারের সঙ্গে ২০০ কোটি টাকার প্রতারণা করেছিলেন সুকেশ এবং তার স্ত্রী লিনা পল। সেই মামলায় গ্রেফতার হন দম্পতি। গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার প্রতারণার মামলায় ইডির পক্ষ থেকে একাধিক বার জেরা করা হয় জ্যাকুলিনকে।

নয় লাখ রুপির পার্সি বিড়াল, ৫২ লাখ রুপির একটি ঘোড়া, এমন মোট ১০ কোটি রুপির উপহার পেয়েছিলেন জ্যাকুলিন। উপহারদাতা ছিলেন সুকেশ। ইডির দেওয়া চার্জশিটে এমন দাবি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button