কেউ আইনের ঊর্ধ্বে নয়: আইনমন্ত্রী

অপরাধ প্রমাণিত হওয়ায়, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার বিরুদ্ধে আদালতের দেয়া রায়ে প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়- এমনটাই বলছিলেন আইনমন্ত্রী আনিসুল হক ।
মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, রায়ের মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা খুব প্রয়োজন ছিল। বাট আই অ্যাম নট হ্যাপি। কারণ তিনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। উনি প্রধান বিচারপতি ছিলেন, আমি একজন আইজীবী। আমি বিচার বিভাগের সঙ্গে সারাজীবন সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না।’
বিরোধীরা বলছেন সরকারের কথার বাইরে না গেলে সিনহাকে বিচারের মুখোমুখি হতে হতো না- এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘কথাটা একেবারেই সত্য নয়। যারা এমন কথা বলছেন, তারা সরকারের শুধু সমালোচনা করার জন্য এগুলো বলে বেড়াচ্ছেন।
আনিসুল হক আরও বলেন, ‘যে কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকলেও তার কর্মকাণ্ডের হিসাব দিতেই হবে। সেক্ষেত্রে আমার মনে হয়, এটা দৃষ্টান্ত স্থাপন করলো। ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি সব সময় মেইনটেইন করা উচিত।’



