বাংলাদেশ
কৃষি উৎপাদন ও মজুদের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বন্যা পরিস্থিতিতে কৃষি উৎপাদন ও মজুদের ওপর গুরুত্বারোপ করেছেন ।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে কৃষি উৎপাদন ও মজুদ নিয়ে অনুষ্ঠিত এক সভায় গুরুত্বারোপ করেন।
সভায়, বন্যা পরিস্থিতিতে বিশেষ করে সামনের আমন মৌসুম নিয়ে পর্যালোচনা করা হয়। কোভিড-১৯ এর ক্ষয়-ক্ষতি মোকাবিলায় সরকার ঘোষিত ২১টি প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন ত্বরান্বিত করা নিয়েও আলোচনা হয়।
প্রধানমন্ত্রী সামগ্রিক বিষয় পর্যালোচনা করে বিভিন্ন দিক নির্দেশনা দেন।



