বাংলাদেশ
পাপুলের স্ত্রী-মেয়ের জামিন

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ইসলাম এমপি ও তার মেয়ে ওয়াইফা ইসলাম, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জামিন পেয়েছেন ।
রবিবার (২৭ ডিসেম্বর) বিকেলে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণমূলক জামিনের আবেদন করেন তারা। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ তাদের জামিন মঞ্জুর করেন ।
এর আগে সকালে এ মামলায় পাপুলসহ চার জনের ৬১৭টি ব্যাংক হিসাব ফ্রিজ ও ৯২টি তফসিলভুক্ত স্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।



