বাংলাদেশ

কিশোর আলো’র সম্পাদক আনিসুল হকসহ ৫ জনের সম্পত্তি ক্রোকের আদেশ প্রত্যাহার

দৈনিক প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলো’র সম্পাদক ও লেখক আনিসুল হকসহ পাঁচ জনকে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় জামিন দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত আদেশটি প্রত্যাহারের আদেশ দেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে আসামিরা আইনজীবীদের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের এ আদেশ দেন। একই সঙ্গে তাদের সম্পত্তি ক্রোক সংক্রান্ত আদেশটি প্রত্যাহারের আদেশ দেন।

জামিনপ্রাপ্ত অন্য আসামিরা হলেন−কবির বকুল, শুভাশিষ প্রামাণিক শুভ, মুহিতুল আলম পাভেল ও শাহ পরান তুষার।

আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য জানান। তিনি বলেন, প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিনের এ আদেশ দেন আদালত।
এর আগে গতকাল (২ সেপ্টেম্বর) আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আগামী ২০ সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য করেন।

Related Articles

Leave a Reply

Back to top button