কাল থেকে দেশের সব ইউনিয়নে টিকা দেয়া হবে : স্বাস্থ্য অধিদফতর

দেশের সব ইউনিয়নে ৭ আগস্ট থেকে করোনা ভাইরাসের টিকা দেয়া হবে।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন জানিয়েছেন, ‘৭ আগস্ট দেশব্যাপী করোনার টিকাদান কার্যক্রম শুরু হবে। এই দিন ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনে টিকা কার্যক্রম চলবে।’
এছাড়া ৮ ও ৯ আগস্ট দুর্গম এলাকায় এবং ১০ ও ১২ আগস্ট জোরপূর্বক বাস্তুচ্যুত ও বয়োজেষ্ঠ্যদের মাঝে টিকা কার্যক্রম চলবে।
শুক্রবার (৬ আগস্ট) সকালে মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর সভা কক্ষে করোনা ভাইরাসের টিকা কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন তিনি।
তিনি বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে একদিনে কত পরিমাণে টিকা দিতে আমরা সক্ষম সেটি দেখতে চাই। প্রাথমিকভাবে ৭ থেকে ১২ আগস্টের মধ্যে ৩২ লাখ মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে আমাদের।’



