ভূরাজনীতি

কার্ড রিসিভ করিনি, জাস্ট দিয়ে গেছে: রিজভী

পদ্ম সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা কার্ড রিসিভ করিনি। সরকারি কর্মকর্তারা দিয়ে গেছেন।

বুধবার (২২ জুন) সকাল ১১টার দিকে সেতু বিভাগের উপ সচিব দুলাল চন্দ্র সূত্রধর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে আমন্ত্রণপত্র দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা এই কার্ড রিসিভ করিনি। আমি অফিসে বসেছিলাম, জাস্ট সেতু বিভাগের কর্মকর্তারা দিয়ে গেছেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ এই সাতজনের নামে আমন্ত্রণ কার্ড দেওয়া হয়।

কার্ড ৭টি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল খায়ের ভুঁইয়া, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, আবদুস সাত্তার পাটোয়ারি প্রমুখ ।

Related Articles

Leave a Reply

Back to top button