ভূরাজনীতি

কারো দয়ায় নয়, জনগণের ইচ্ছায় টিকে আছে সরকার: কাদের

সরকার টিকে আছে জনগণের ইচ্ছায়, কারো দয়ায় নয়, এমনটা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার ( ৯ অক্টোবর) বিকেল তার সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিং কালে এ কথা বলেন তিনি।

সরকার অপরাধীদের আশ্রয়- প্রশ্রয় দিচ্ছে এবং অপরাধীদের আতংকে পরিণত হয়েছে- বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, কোনো অপরাধ সংগঠিত হওয়ার সাথে সাথেই সরকার ব্যবস্থা নিচ্ছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনছে। বিএনপি মাঠে নামার আগেই সরকার অপরাধীদের গ্রেফতার অভিযান শুরু করে দেয়, দলীয় পরিচয় অপরাধীদের শাস্তি থেকে রেহাই দিতে পারবে না।

সেতুমন্ত্রী আরো বলেন, সরকার অপরাধীদের আশ্রয়- প্রশ্রয়তো দিচ্ছেনই না; বরং শাস্তির বিধান আরো কঠোর করতে আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রীসভায় আইন সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হবে।

সরকার কারো হাতে ইস্যু তুলে দিবে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ধর্ষকদের বিচারের নামে আন্দোলনে নেমে ভিন্ন ভাষায় কথা বলে, জনসচেতনতা তৈরির পরিবর্তে সরকার পরিবর্তনের কথা বলে- প্রকারন্তরে তারা ধর্ষকদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।

তিনি বলেন, বিএনপি কথায় কথায় বলে ধর্ষণকারী ও অপরাধীদের সবাই নাকি সরকারি দলের – অথচ আজ পত্রিকায় এসেছে গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির ছাত্রসংগঠনের সাবেক যুগ্ম আহবায়কের ধর্ষণের ভিডিও ছড়ানোর ন্যাক্কারজনক অভিযোগ, মির্জা ফখরুল সাহেব এখন কি বলবেন?

ওবায়দুল কাদের আরও বলেন, এ সকল অপরাধীদের বাঁচানোর জন্যই কী বিএনপির -সরকার বিরোধী আন্দোলন? কাপাসিয়ার ধর্ষনকারীদের গ্রেফতার করলে ফখরুল সাহেব কি বলবেন সরকার নির্বিচারে তাদের দলীয় নেতাকর্মীদের গ্রেফতার করছে?

শেখ হাসিনা সরকার জণগণের আস্থা নিয়ে সরকার পরিচালনা করছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এদেশের মাটির অনেক গভীরে আওয়ামী লীগের শেকড়, ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগ অপরাধীদের আশ্রয় দেয় না, আওয়ামী লীগ জনগনের ভালোবাসায় টিকে আছে টিকে থাকবে।

Related Articles

Leave a Reply

Back to top button