বাংলাদেশ

কারা অধিদপ্তরের ডিআইজি প্রিজন্সসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদ

নিয়োগ এবং অবৈধ ক্যান্টিন বাণিজ্যসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে, খুলনা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্সসহ তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৬ মার্চ) দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে সংস্থাটির সহকারী পরিচালক মো. সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে।

জানা গেছে, এ জিজ্ঞাসাবাদ বিকেল পর্যন্ত চলবে।

যাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা হলেন, খুলনা কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স ছগির মিয়া, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন মোল্লা ও জামালপুর জেলা কারাগারের জেল সুপার মোখলেছুর রহমান।

২০২০ সালের শুরুর দিকে অভিযোগটি অনুসন্ধান করে দুই সদস্যের টিম গঠন করে দুদক। টিমের অপর সদস্য হলেন সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ। আর তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেন।

এছাড়া গত ১৭ জানুয়ারি ও ১৫ ফেব্রুয়ারি একই অভিযোগ অনুসন্ধানে ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল কারাগারের সাত ঊর্ধ্বতন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে দুদক।

Related Articles

Leave a Reply

Back to top button