অন্য খবর

কান উৎসবে টপ মডেল অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশের প্রিয়তি

বাংলাদেশী বংশোদ্ভূত আয়ারল্যান্ডের নাগরিক মাকসুদা আক্তার প্রিয়তি কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হয়েছেন।

প্যারিস থেকে এ সংবাদ তিনি নিজেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, টপ মডেল অ্যাওয়ার্ড পেয়ে তিনি উচ্ছ্বসিত। কান চলচ্চিত্র উৎসবের মতো সম্মানিত আসরে সেরা মডেল হওয়া; এই আনন্দ প্রকাশের আসলে ভাষা নেই আমার কাছে৷

প্রিয়তী আরও জানান, এবারে কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্সসহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়েছেন। এটি ছিলো এ উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে টপ মডেলের অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয়তি৷

বাংলাদেশের মেয়ে প্রিয়তি, তার ঢাকায় শৈশব কাটলেও কৈশোরে চলে যান আয়ারল্যান্ডে। সেখানে মডেলিং শুরু করেন তিনি। পেশাগতভাবে তিনি বৈমানিক হিসেবে কাজ করেছেন।

সৌজন্যে কলকাতা টিভি

Related Articles

Leave a Reply

Back to top button