স্পোর্টেইনমেন্ট

কলকাতাকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

কলকাতাতে ২৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো আইপিএলের শিরোপা জিতল চেন্নাই সুপার কিংস।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ১০বার ফাইনাল খেলেছে চেন্নাই সুপার কিংস এবং এর মধ্যে চারবার শিরোপা জিতেছে তারা। সর্বোচ্চ ৫বার শিরোপা জয় করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আর এ নিয়ে ফাইনালে উঠে প্রথম হারলো কলকাতা নাইট রাইডার্স। এর আগে দু’বার ফাইনালে উঠেছিল তারা। দু’বারই হয়েছিল চ্যাম্পিয়ন।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে দুই তরুণ ওপেনার শুভমান গিল এবং ভেঙ্কটেশ আয়ার যেভাবে শুরু করেছিলেন, তাতে জয়টা দেখতেই পাচ্ছিল কলকাতা। ১০.৪ ওভারে এই দু’জনের ব্যাটে ওঠে ৯১ রান।

এ সময় চেন্নাইয়ের হয়ে গুরুত্বপূর্ণ কাজটি করেন শার্দুল ঠাকুর। জাদেজার হাতে ক্যাচ দিতে বাধ্য করলেন ভেঙ্কটেশ আয়ারকে। ৩২ বলে ৫০ রান করে আউট হয়ে যান আয়ার। ৫টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ৪৩ বলে ৫১ রান করে আউট হন শুভমান গিল।

ওপেনিং জুটি ভাঙার পর দ্রুততম সময়ের ব্যবধানে একের পর উইকেট পড়তে থাকে। পুরো টুর্নামেন্টেই পুরোপুরি ব্যর্থ ছিলেন মরগ্যান। সাকিব আল হাসান মাঠে নেমেই জাদেজার এলবিডব্লিউর শিকার হন।

রাহুল ত্রিপাঠি করেন ২ রান। শেষ মুহূর্তে উত্তেজনা বাড়িয়ে দিয়েছিলেন লকি ফার্গুসন এবং শিবাম মাভি। ১১ বলে ১৮ রান করেন ফার্গুসন। ১৩ বলে ২০ রান করে আউট হন শিবাম মাভি। এ দু’জন শেষ মুহূর্তে ঝড়ো ব্যাটিং করে কেকেআরকে অনেক দুর এগিয়ে দেন। যদিও এতে কেবল পরাজয়ের ব্যবধানই কমেছে কেবল।

চেন্নাইয়ের হয়ে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। রবিন্দ্র জাদেজা নেন ২টি এবং জস হ্যাজলউডও নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন দিপক চাহার এবং ডোয়াইন ব্র্যাভো।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান সংগ্রহ করে চেন্নাই।

 

Related Articles

Leave a Reply

Back to top button