বিশ্ব

করোনা সঙ্কট কাটিয়ে স্বাভাবিক জীবনে ইসরাইল

করোনা মহামারি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছে ইসরাইল। খবর: রয়টার্স।

রবিবার (১৮ এপ্রিল) থেকে পুনরায় স্কুল খুলে দেয়া ও জনসমক্ষে মাস্কের বাধ্যতামূলক ব্যবহার বাতিল ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।

খবরে বলা হয়, ইসরালের এক কোটি জনসংখ্যার মধ্যে ৫৪ শতাংশ মানুষকে টিকার আওতায় এনেছে দেশটির সরকার। সেখানে মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়োএনটেকের টিকার উভয় ডোজই দেয়া হয়েছে জনগণকে। আর এতে করে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু একেবারেই হ্রাস পেয়েছে।

এর প্রেক্ষিতে ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রণালয় জনসমক্ষে মাস্ক পরা বাধ্যতামূলক নয় বলে ঘোষণা দেয়। এছাড়াও স্কুল, কলেজ খুলে স্বাভাবিক শিক্ষা পদ্ধতি চালুর ঘোষণা দিয়েছে শিক্ষামন্ত্রণালয়।

তবে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে সতর্ক অবস্থানে থাকার নির্দেশনাও দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button