বাংলাদেশ

করোনা রোগীদের জন্য দুটি ওষুধ বাজারজাত করা হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

আজ বৃহস্পতিবার থেকে দেশে করোনা রোগীদের মুখে খাওয়ার দুটি ওষুধ বাজারজাত শুরু হচ্ছে বুলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্তদের জন্য আজ থেকে দেশে রেটিনোভির ও নির্মাট্রেলভির নামের দুটি ওষুধ বাজারজাত করা হচ্ছে। এই ওষুধ দুটি করোনা আক্রান্তদের জন্য ৮৮ ভাগ কার্যকর। এটি ১২ বছরের অধিক বয়সীদের জন্য। ওষুধ দুটি করোনা ভ্যাকসিনের কোনো বিকল্প নয়। যারা আক্রান্ত হয়নি তারা ভ্যাকসিন নিবেন। আর যারা আক্রান্ত তারা এই ওষুধ সেবন করবে।

তিনি বলেন, প্রথম পর্যায়ে ওমিক্রন শনাক্তের সংখ্যা কম থাকলেও এখন তা বেড়ে যাচ্ছে। কয়েক দিন আগে সংখ্যা ছিল ২০০ থেকে ২৫০ জন। কিন্তু আজ সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪০০। করোনার নিয়ন্ত্রণ রয়েছে, তবে একেবারে চলে যায়নি। এ কারণে মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এসময় মন্ত্রী আরও বলেন, ওষুধটি ভ্যাকসিনের বিকল্প নয়। ভ্যাকসিন নেবেন সুস্থরা। আর ওষুধ সেবন করবেন আক্রান্তরা। একডোজ ওষুধের দাম হবে তিন হাজার টাকা। মোট পাঁচদিন খেতে হবে। মোট ৩০টি ট্যাবলেটের দাম হবে ১৬ হাজার টাকা।

Related Articles

Leave a Reply

Back to top button