ইকোবিজ

করোনা মোকাবিলায় সরকারের ৫০ কোটি টাকা বরাদ্দ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোন ভাইরাস থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। গত রবিবার বাংলাদেশে বিদেশফেরত তিনজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাস নিয়ে সর্বোচ্চ ঝুঁকিতে আছে বাংলাদেশ।

আর তাই সরকার দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পরা রোধে স্বাস্থ্যসেবা খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের ১০০ কোটি টাকা বরাদ্দের দাবিতে ৫০ কোটি টাকা বরাদ্দের কথা জানিয়েছে। এই ৫০ কোটি টাকার মধ্যে ৪৫.৫ কোটি টাকা খরচ করা হবে বিভিন্ন সরঞ্জাম কেনার জন্য। বাকি বরাদ্দ জনসচেতনতা বৃদ্ধি ও রাসায়নিক রি-এজেন্ট কেনার জন্য ব্যবহার করা হবে।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেটের অপ্রত্যাশিত ব্যয় ব্যবস্থাপনা তহবিল থেকে এই ৫০ কোটি টাকা বরাদ্দ দিচ্ছে অর্থ মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Back to top button